প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশের সংরক্ষিত নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার উদ্যোগে ৬৭ এমপির আপত্তি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৯৫০ রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী সব আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ ২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’
মেরিয়েম উজেরলির তারকা হওয়ার অদম্য গল্প

একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

বিজ্ঞাপন
একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'
আজ তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন। 'ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সুলেমান)' ধারাবাহিকের হুররেম সুলতান চরিত্রে বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেত্রীর সাফল্যের গল্পটি যেন কোনো নাটকের চেয়েও কম নয়।

ছয় বছরের সম্পর্ক ভাঙার বেদনা আর হাতে কোনো কাজ নেই—এমন এক অনিশ্চিত সময়ে মেরিয়েমের জীবন দাঁড়িয়েছিল এক কঠিন মোড়ে। আগামী মাসের বাড়িভাড়া কীভাবে শোধ করবেন, তা-ও তিনি জানতেন না। জীবনের সেই কঠিন সময়ে টিকে থাকার তাগিদে কাজের প্রয়োজন ছিল তার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ঠিক তখনই ভাগ্যের চাকা ঘুরে যায়। থিয়েটারের সূত্রে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ইস্তাম্বুলের এক বড় প্রযোজনা প্রতিষ্ঠানে তার অভিনয়ের ভিডিও পৌঁছায়। প্রতিষ্ঠানটি তখন একটি বড় প্রজেক্টের প্রধান চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অডিশনের ডাক পেয়ে মেরিয়েম ভেবেছিলেন কোনো ছোট পার্শ্বচরিত্র পেলেই মাসিক খরচটা জোগাড় হয়ে যাবে। কিন্তু নির্মাতারা তাকে বেছে নেন কেন্দ্রীয় চরিত্র হুররেম সুলতান-এর জন্য।

প্রথম পর্বের চিত্রনাট্য পড়ে চরিত্রটির মনস্তাত্ত্বিক গভীরতা তাকে গভীরভাবে নাড়া দেয়। নিজের বাস্তব জীবনের কষ্ট ভুলে তিনি হুররেম চরিত্রের ভেতরে পুরোপুরি বিলীন হয়ে যান। মেরিয়েমের ভাষায়, চরিত্রটি ছিল 'বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বোমার মতো'।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরবর্তী তিন বছর ক্ষমতা, ভালোবাসা, আগ্রাসন ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি চরিত্রটিকে জীবন্ত করেন। নির্মাতারাও তখন জানতেন না ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

নিখুঁত অভিনয় ও একাগ্রতা মেরিয়েমকে এনে দেয় ইতিহাসগড়া সাফল্য। তাঁর জন্মদিনে এই গল্প মনে করিয়ে দেয়—কঠিনতম রাতের পরেই নতুন ভোরের আলো ফোটে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

৩ ঘণ্টা আগে
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

৩ দিন আগে
‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

১ সপ্তাহ আগে
এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

১ সপ্তাহ আগে
মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

১ সপ্তাহ আগে