প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী ডিসেম্বরে দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে খালেদা জিয়ার মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল
সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের চেতনা ও আন্দোলনের প্রশ্নে তিনি আপসহীন। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে প্রয়োজন হলে আবারও রাজপথে আন্দোলনে নামবেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, নিজেদের মধ্যে মতপার্থক্য ও বিরোধ থাকতে পারে, তবে শেখ হাসিনার প্রশ্নে সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব।’

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটি মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে দলটিকে একাধিকবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কেন এমন হয়েছে, সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের খুঁজে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা বা অনুশোচনার প্রবণতা নেই। তিনি অভিযোগ করেন, দলটি শেখ পরিবারকে রাষ্ট্রের মালিক এবং মুক্তিযুদ্ধকে ভিন্নমত দমনের বৈধতা হিসেবে দেখার মানসিকতা তৈরি করেছে, যা তাদের কর্তৃত্ববাদী আচরণকে উৎসাহিত করেছে।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ এবং সীমাহীন অনাচারের আত্মবিশ্বাস অন্য কোনো দলে তিনি দেখেননি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছ্বাসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এতে তার আপত্তি নেই। তবে তার দাবি, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড এবং আহতদের বিচার নিশ্চিত না হলে আন্দোলন আবারও গড়ে উঠবে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ভয়ভীতি দেখিয়ে তাকে বা আন্দোলনের সমর্থকদের দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, ‘আমরা মৃত্যুভয় জয় করেই বেঁচে আছি। যতদিন বেঁচে থাকব, বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের ভয় করব না, ক্ষমাও করব না। জুলাই আমাদের পুনর্জন্মের নাম।’

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
ডিসেম্বরে দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডিসেম্বরে দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

১ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৪ ঘণ্টা আগে