সর্বশেষ
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের ভালো কাজ জনগণের সামনে তুলে ধরা হলে সাধারণ মানুষ উন্নয়ন ও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সম্পর্কে জানতে পারবেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও কার্যকর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্পাদকরা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের গ্রেপ্তার না করার আহ্বান জানান। তারা বলেন, কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে আদালতের সমন ছাড়া পুলিশ যেন কেবল সংবাদ প্রকাশের অভিযোগে কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করে। তবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ সময় সম্পাদকরা মিডিয়া কমিশনের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রেস কাউন্সিলকে পুনর্গঠন ও আরও কার্যকর করার দাবি জানান।

এ ছাড়া দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রাসহ প্রেস ট্রাস্টের অধীন বন্ধ গণমাধ্যমগুলো পুনরায় চালুর দাবি জানান সম্পাদকরা। তাদের মতে, এসব প্রতিষ্ঠান চালু হলে সাংবাদিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

৩ ঘণ্টা আগে
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

৪ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৪ ঘণ্টা আগে
আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

আমিরাতের ভিসা জটিলতা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী নুর

৪ ঘণ্টা আগে