সর্বশেষ
১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হয়েছিলেন ইয়াশ রোহান

স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হয়েছিলেন ইয়াশ রোহান
স্কুলজীবনের ভয়াবহ বুলিংয়ের অভিজ্ঞতা এখনও তাড়িয়ে বেড়ায় অভিনেতা ইয়াশ রোহানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই তিক্ত স্মৃতি ও মানসিক ট্রমার কথা অকপটে তুলে ধরেছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে ইয়াশ রোহান বলেন, তার স্কুলজীবন ছিল অত্যন্ত কষ্টের। ছোটখাটো গড়ন এবং বয়সের তুলনায় অপরিণত চেহারার কারণে ছোটবেলা থেকেই তাকে সহপাঠীদের বুলিংয়ের শিকার হতে হয়েছে।

ইয়াশ বলেন, “আমার স্কুল লাইফ ছিল খুবই খারাপ। আমি স্কুলের সেই ছেলেটা ছিলাম, যে সবার থেকে একটু খাটো ছিল, দেখতে অন্যদের তুলনায় অপরিণত ছিল। ছোটবেলা থেকেই আমাকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হয়েছে।”

কেন তাকে বুলিং করা হতো, তার কোনো নির্দিষ্ট কারণ আজও খুঁজে পাননি এই অভিনেতা। তার মতে, অনেক সময় বুলিংয়ের পেছনে কোনো যৌক্তিক কারণ থাকে না।

তিনি বলেন, “বুলিং এমন একটা বিষয়, যেখানে কাউকে কেন টার্গেট করা হয়, তার স্পষ্ট কোনো কারণ থাকে না। কিন্তু আমি নিয়মিতই স্কুলে ও ক্লাসে বুলিংয়ের শিকার হতাম।”

বর্তমানে বুলিং সম্পর্কে সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন ইয়াশ। তিনি জানান, এখন অনেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হলেও তার স্কুলজীবনে এমন কোনো সচেতনতা ছিল না।

তার ভাষায়, “এখন বুলিং নিয়ে অনেক আলোচনা হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। কিন্তু আমাদের সময়ে এটাকে যে ‘বুলিং’ বলা হয়, সেটাই আমরা জানতাম না। স্কুলেও এ বিষয়ে কোনো সচেতনতা ছিল না।”

স্কুলজীবনের সেই অভিজ্ঞতা এখনও মানসিকভাবে তাকে নাড়া দেয় বলে জানান এই অভিনেতা।

তিনি বলেন, “আমি স্কুলে অনেক নির্যাতিত হয়েছি। আমার স্কুলজীবন ছিল খুবই ভয়ংকর। অনেকেই স্কুলজীবনের সুন্দর স্মৃতির কথা বলেন, কিন্তু আমার স্কুলজীবনের ভালো কোনো স্মৃতি নেই।”

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন ইয়াশ রোহান। পরে ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ‘পরাণ’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র, নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। তবে অভিনয়জীবনে সাফল্য পেলেও স্কুলজীবনের বুলিংয়ের তিক্ত অভিজ্ঞতা এখনও তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি।

উল্লেখ্য, ইয়াশ রোহানের বাবা নরেশ ভূঁইয়া ও মা শিল্পী সরকার অপু—দুজনই দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তারা নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই

২ দিন আগে
বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন

বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন

৪ দিন আগে
আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া

আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া

১ সপ্তাহ আগে
গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

২ সপ্তাহ আগে
মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২ সপ্তাহ আগে
আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

২ সপ্তাহ আগে