সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনআইডি নবায়ন ও স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি নবায়নের আবেদন করতে হলে আবেদনকারীকে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের তথ্যও জমা দিতে হবে। একইভাবে এনআইডি স্থানান্তরের ক্ষেত্রেও নির্ধারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এ দুই ধরনের সেবার জন্য আবেদন ফিও নির্ধারণ করেছে কমিশন।

আখতার আহমেদ জানান, এনআইডি প্রতি ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধান কার্যকর হবে।

সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর তদন্ত শেষে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। নতুন ব্যবস্থায় আবেদনকারীর তথ্য ও বায়োমেট্রিক একই সময়ে গ্রহণ করা হবে। এরপর প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

এ ছাড়া ভোটার তালিকা ও এনআইডির জন্য তথ্য সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও কমিশন আলোচনা করেছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, তথ্য সংগ্রহের বয়স আরও কমানো সম্ভব কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে—এ বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৬ ঘণ্টা আগে
পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

৯ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস

৯ ঘণ্টা আগে
দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৬ ঘণ্টা আগে
জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী

১ দিন আগে
কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা

১ দিন আগে