সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন, নিয়মিত অনুশীলন নিশ্চিত করা এবং আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠনের তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন ও একই সময়ে দেশের সব অঞ্চলে টুর্নামেন্টের খেলা শুরু হবে।

টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে চারটি ফুটবল দল গঠন করতে হবে। এর মধ্যে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল থাকবে।

বোর্ড আরও নির্দেশ দিয়েছে, প্রতিটি দলের জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব মাদ্রাসায় ফুটবল দল গঠন সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য registrar@bmeb.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

১০ ঘণ্টা আগে
ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ

ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ

১ দিন আগে
১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের
ঢাকা সিটি কলেজ

১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের

১ দিন আগে
লোগো, রিলস, স্লোগান তৈরি করে পেতে পারেন প্রধানমন্ত্রীর পুরস্কার

লোগো, রিলস, স্লোগান তৈরি করে পেতে পারেন প্রধানমন্ত্রীর পুরস্কার

২ দিন আগে
এসএসসির ফল ২০ জুলাই নয়, প্রকাশ নিয়ে জানাল শিক্ষা বোর্ড

এসএসসির ফল ২০ জুলাই নয়, প্রকাশ নিয়ে জানাল শিক্ষা বোর্ড

৪ দিন আগে
২০ জুলাই এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

২০ জুলাই এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

৫ দিন আগে