সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী (মিড-ইয়ার) হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। নতুন এই র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধার মাধ্যমে কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ওপর ভিত্তি করেই এই সূচক তৈরি করা হয়। এবারের মূল্যায়নে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূচক বলছে, বর্তমানে বাংলাদেশি ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা ৩৫টি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল অথবা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। যদিও গত বছরের সূচকে বাংলাদেশি নাগরিকদের জন্য এ ধরনের গন্তব্য ছিল ৩৭টি। তবে অবস্থানের দিক থেকে বাংলাদেশ ১০০তম স্থান থেকে উঠে এসেছে ৯৭তম স্থানে।

গত কয়েক বছরের র‌্যাঙ্কিং পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। ২০২৫ সালে তা নেমে যায় ১০০তম স্থানে। এর আগে ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল অথবা ই-ভিসা সুবিধায় যেসব দেশে যেতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভূটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, সেশেলস, সামোয়া, ফিজি, বারবাডোস, বাহামাস, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, ভানুয়াতু, টুভালু, কিরিবাতি, কম্বোডিয়া, পূর্ব তিমুর (তিমুর-লেস্তে), মাদাগাস্কার, রুয়ান্ডা, গিনি-বিসাউ, কোমোরোস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, নিউয়ে, জিবুতি, সিয়েরা লিওন, গাম্বিয়া এবং বুরুন্ডিসহ মোট ৩৫টি গন্তব্য।

এবারের সূচকে আগের মতোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকরা ১৮৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৬টি।

অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।

অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া, নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুনিয়া এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭ ঘণ্টা আগে
১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি

১০ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস

১০ ঘণ্টা আগে
দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৭ ঘণ্টা আগে
জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী

১ দিন আগে
কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা

১ দিন আগে