সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। এতে লালমনিরহাটসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টার তথ্য অনুযায়ী, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার। এটি বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উজান এলাকায় কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়েছে। পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানির স্তর আরও বাড়তে পারে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

৪ দিন আগে