সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ মাস আগে মারা যাওয়া এক বিএনপি নেতার নাম নবঘোষিত ইউনিয়ন বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের স্বাক্ষরে রামখানা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রকাশ করা হয়। এতে ১৮ নম্বর সদস্য হিসেবে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত আফাজ উদ্দিনের নাম রাখা হয়েছে।

 

স্থানীয় নেতাকর্মীদের দাবি, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাজায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নিলেও প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, কমিটিতে শুধু মৃত ব্যক্তির নামই নয়, জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের নামও রাখা হয়েছে। এছাড়া দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদেরও বিভিন্ন পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি প্রকাশ করে দাবি করেন, তার মৃত্যুর পর উপজেলা বিএনপির নেতারা কবর জিয়ারত ও দোয়া করেছিলেন।

আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, তার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারা গেছেন এবং মৃত্যুর পরদিন বিএনপির নেতারা তাদের বাড়িতে এসে কবর জিয়ারত ও দোয়া করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সদস্যসচিব হাশেম আলী ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন।

তবে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, প্রয়াত আফাজ উদ্দিনের নাম যদি কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে সেটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

৪ দিন আগে