সর্বশেষ
আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ বাংলাদেশের বন্দর খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ৩ মাসে ১,৫১১ অভিযান, আদায় ৩.২০ কোটি টাকা

আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ

আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ
বদলি হওয়া পাবনার এসপি ছুফি উল্লাহ (বামে), নতুন এসপি আবু আশ্রাফ ডানে)
মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকার পুলিশ সুপার আবু আশ্রাফ।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ছুফি উল্লাহকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত এসপি আবু আশ্রাফ বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

চলতি বছরের ৭ মে পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন মো. ছুফি উল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক ব্যবসা, মাদকসেবন এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাসে এক হাজারের বেশি মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন তিনি।

তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তাঁর বদলির ঘটনায় জেলাজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, চলমান অভিযানের মধ্যেই একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা, বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং সুজানগরে পুলিশের ওপর হামলার মতো ঘটনাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা ছিল।

এ ছাড়া, জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর মামলার এক আসামিকে গ্রেপ্তার না করার অভিযোগ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দেয়। এসব ঘটনার প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

তবে এসব ঘটনার সঙ্গে বদলির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

বদলির বিষয়ে জানতে চাইলে মো. ছুফি উল্লাহ আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "কেন আমাকে বদলি করা হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই।"

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত

সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত

১৪ ঘণ্টা আগে
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

১ দিন আগে
বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত
আর্জেন্টিনার প্রতি ভালোবাসা

বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত

২ দিন আগে
সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

৩ দিন আগে
জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের

জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের

৩ দিন আগে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

৪ দিন আগে