সর্বশেষ
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল, ব্ল্যাকমেইলের অভিযোগ সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ? সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত ১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
১০ জনের আর্জেন্টিনার দুর্দান্ত প্রতিরোধ আর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের একের পর এক অবিশ্বাস্য সেভে দীর্ঘ সময় আটকে ছিল স্পেন। মনে হচ্ছিল, ম্যাচটি গড়াবে টাইব্রেকারে। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পুরো ম্যাচজুড়ে স্পেন আক্রমণে আধিপত্য দেখালেও এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সব সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন। একজন কম নিয়ে খেলেও লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৩৭ সেকেন্ডের মাথায় আসে ম্যাচের একমাত্র গোল। ডান প্রান্ত দিয়ে পেদ্রো পোরোর দারুণ আক্রমণ থেকে নিকো উইলিয়ামস বলটি খেলায় রাখেন। ফিরতি বলে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল কাঁপান ফেরান তোরেস।

গোল হতেই উল্লাসে ফেটে পড়ে স্পেনের খেলোয়াড় ও সমর্থকরা। শেষ পর্যন্ত সেই এক গোলই গড়ে দেয় ব্যবধান। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় স্পেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

২৩ ঘণ্টা আগে
স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

২৩ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ৬ দেশ?

২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ৬ দেশ?

১ দিন আগে
১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

২ দিন আগে
গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

২ দিন আগে
মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

২ দিন আগে