সর্বশেষ
প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল, ব্ল্যাকমেইলের অভিযোগ সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ? সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত ১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে স্বাক্ষর করেছে, সেগুলোও অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। তবে ভবিষ্যতে সব বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলাম ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতনের শিকার সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি জানান, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দলের নেতারা সরকারের প্রথম পাঁচ মাসের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকারভিত্তিতে রাষ্ট্র পরিচালনা ও জনগণের সেবা নিশ্চিত করার কাজে মনোযোগ দিতে হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, ভেঙে পড়া প্রতিষ্ঠান পুনর্গঠন এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ভবিষ্যতে নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২৮.৯০৮৫৩৬ সেকেন্ড আগে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

৩ ঘণ্টা আগে
আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত

৩ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

১৭ ঘণ্টা আগে
চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৭ ঘণ্টা আগে
ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের
সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ

ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

১৮ ঘণ্টা আগে