সর্বশেষ
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল, ব্ল্যাকমেইলের অভিযোগ সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ? সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত ১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের
স্ক্রিপ নেটিং (ইন্ট্রাডে ট্রেডিং) চালুর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)। রোববার (১৯ জুলাই) বিকেলে সংগঠনটির নেতারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন।

নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সংগঠনের নেতারা। এ সময় বিসিএমআইইউএর সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম স্মারকলিপি হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি একিউএম সিদ্দিক উল্লাহ, সহ-সভাপতি জহিরুল আলম জামাল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ও যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন।

বিনিয়োগকারীদের ৬ দফা দাবি

স্ক্রিপ নেটিং (ইন্ট্রাডে ট্রেডিং) চালুর সিদ্ধান্ত বাতিল করে বিদ্যমান লেনদেন ব্যবস্থা বহাল রাখা।

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতিপূরণ বা বিনিয়োগ ফেরতের ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করা।

মিউচ্যুয়াল ফান্ডের এফডিআর সংক্রান্ত অনিয়ম বন্ধ করে আইন অনুযায়ী প্রথম সারির ব্যাংকে আমানত রাখার ব্যবস্থা নিশ্চিত করা।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশ বাধ্যতামূলক করা, যাতে বিনিয়োগকারীরা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।

প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ না পাওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরত এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া।

টেক্সটাইল খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রতি তিন মাসের অনিরীক্ষিত (Unaudited) প্রতিবেদনের পরিবর্তে ছয় মাস অন্তর নিরীক্ষিত (Audited) আর্থিক প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করা।

স্মারকলিপিতে সংগঠনটি বলেছে, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

৪ দিন আগে
সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

৪ দিন আগে
একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

৬ দিন আগে
শিগগিরই বন্ধ কোম্পানি ডিলিস্টিং হচ্ছে না, গণমাধ্যমের খবর ভিত্তিহীন: বিএসইসি

শিগগিরই বন্ধ কোম্পানি ডিলিস্টিং হচ্ছে না, গণমাধ্যমের খবর ভিত্তিহীন: বিএসইসি

১ সপ্তাহ আগে
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

১ সপ্তাহ আগে
শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

১ সপ্তাহ আগে