সর্বশেষ
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স এলডিসি উত্তরণে বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা তুরস্ক দূতাবাসে এরদোয়ানের উদ্দেশে বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর ফ্যাসিবাদের পতন হলেও তরুণদের লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানালেন রিজভী রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে যেসব চ্যালেঞ্জে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা

জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেড়েছে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই—এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে মাসের প্রথম পাঁচ দিনেই এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। ধারাবাহিক প্রবাহের ফলে ১৮ দিনের মাথায় মোট রেমিট্যান্স পৌঁছেছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তাদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে
ইউনিডেক্সের এম্বেসেডর

ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে

১৮ ঘণ্টা আগে
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১ দিন আগে
আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

১ দিন আগে
আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

২ দিন আগে
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

৩ দিন আগে
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

৩ দিন আগে