সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা
ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়াতে দহশ্রী নবজাগরণ সংঘ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দহশ্রী গ্রামে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৭ দিনব্যাপী বিনামূল্যের বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন দহশ্রী নবজাগরণ সংঘ এবং দহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সকাল ৭টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে মৌলিক দক্ষতা গড়ে তোলা, বিষয়ভিত্তিক ভীতি দূর করা এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।

সাত দিনের এই বিশেষ পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি মৌলিক গণিত সমস্যা সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন দহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন। পাঠদান পরিচালনা করছেন তরুণ মেন্টর মোহাম্মদ রাকিব, নাজমুল ইসলাম, আল আমিন তুহিন ও মেহেদী হাসান। এছাড়া কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন শান্ত

দহশ্রী নবজাগরণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রস্তুত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আয়োজকরা এলাকার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নিয়মিত এই বিশেষ ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করলে তারা ইংরেজি ও গণিত বিষয়ে আরও দক্ষ হয়ে উঠবে। ইতোমধ্যে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

৪ দিন আগে