সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া

আমাকে কেউ খারাপ প্রস্তাব দেয়নি, সাহসও পায়নি: শবনম ফারিয়া
অভিনয় জীবনের ১৪ বছরে কখনো কোনো ধরনের অশালীন বা অনৈতিক প্রস্তাব পাননি বলে দাবি করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও অপপ্রচারেরও কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিনয় করেননি। পরে ২০১৫ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পূর্ণাঙ্গভাবে অভিনয়ে যুক্ত হন।

তিনি বলেন, ২০২০ সালে করোনাভাইরাস মহামারি এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন। একই সময়ে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। এ কারণে কাজও কমিয়ে দেন। পরবর্তীতে মাস্টার্স শেষ করে একটি চাকরিতেও যোগ দেন।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে শবনম ফারিয়া লেখেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।”

তার মতে, একজন শিল্পী নিজেই ঠিক করে দেন অন্যরা তার ব্যক্তিগত পরিসরে কতটুকু প্রবেশাধিকার পাবে। সে কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলে তিনি মনে করেন।

মিডিয়ায় নিজের অবস্থান সম্পর্কে ফারিয়া বলেন, ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ তাকে স্নেহ করেন। ২০১৯ সালে তার বিয়ের সময় পুরো মিডিয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি কিছুটা রাগী স্বভাবের। তবে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাকে সম্পৃক্ত করার মতো প্রমাণ কারও কাছে নেই।

কাজের ধরন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি সবসময় পরিচালকদের মাধ্যমেই কাজ গ্রহণ করেন। কোনো প্রযোজকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কাজ নেন না। ফলে তাকে নিয়ে প্রচলিত নানা গুঞ্জনেরও কোনো ভিত্তি নেই।

স্ট্যাটাসের শেষাংশে অপপ্রচারকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে শবনম ফারিয়া বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করা হলে প্রয়োজনে স্ক্রিনশট, কল রেকর্ডসহ প্রমাণ প্রকাশ করবেন এবং আইনি ব্যবস্থাও নেবেন। পাশাপাশি যারা গুজব ছড়াচ্ছেন, তাদের আগে মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তার সম্পর্কে জানার পরামর্শ দেন তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন

বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন

১২ ঘণ্টা আগে
গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

১ সপ্তাহ আগে
মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২ সপ্তাহ আগে
আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয় - শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষুব্ধ রোজিনা

২ সপ্তাহ আগে
গোপনে বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজন

গোপনে বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজন

২ সপ্তাহ আগে
সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন

সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

২ সপ্তাহ আগে