সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সিলেট-সুনামগঞ্জে

বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সিলেট-সুনামগঞ্জে
সিলেট ও সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

ব্রিফিংয়ে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া আগামী দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এ কারণে জেলার নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে পার্বত্য অঞ্চলের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের পর সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

৪ দিন আগে