সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি, ক্ষোভ যাত্রীদের

এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি, ক্ষোভ যাত্রীদের
নোয়াখালীর হাতিয়ায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মহানন্দা-এর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এরপর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। পরে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরির মাস্টার জানিয়েছিলেন ফেরি ছাড়বে না। পরে আবার নির্ধারিত সময়েই ছেড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেটি আবার ফিরে আসে এমপিকে নেওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, মাঝনদীতে গিয়ে হঠাৎ ফেরি ঘুরে যেতে দেখে সবাই অবাক হয়ে যান। পরে ঘাটে ফিরে দেখা যায়, এমপি হান্নান মাসউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। বৈরী আবহাওয়ার মধ্যে এমন সিদ্ধান্তে যাত্রীরা উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন বলেও জানান তিনি।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর এমপির জন্য ফেরি ফিরিয়ে আনা হয়। তাঁর ভাষ্য, ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এমপি ঘাটে এসেছেন বলে জানতে পারেন। এরপর নির্দেশনা অনুযায়ী ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে যাত্রা পুনরায় শুরু করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য যাত্রীবোঝাই ফেরিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এগুলো নিয়ে কোনো মন্তব্য নেই, চলুক।”

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

৪ দিন আগে