সর্বশেষ
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

জিপিটি-৫.৬ উন্মোচন করল ওপেনএআই, এলো তিন নতুন এআই মডেল

জিপিটি-৫.৬ উন্মোচন করল ওপেনএআই, এলো তিন নতুন এআই মডেল
ওপেনএআই তাদের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৫.৬ উন্মোচন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই সিরিজে তিনটি সংস্করণ রয়েছে— Sol, Terra এবং Luna।

এর মধ্যে Sol সবচেয়ে শক্তিশালী মডেল, Terra মাঝারি পর্যায়ের ব্যবহারকারীদের জন্য এবং Luna তুলনামূলক কম খরচের সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, নতুন মডেলগুলো এন্টারপ্রাইজ সেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং এবং বৈজ্ঞানিক গবেষণায় আগের তুলনায় আরও কার্যকর হবে।

ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, নতুন মডেলগুলো আগের সংস্করণের তুলনায় বেশি দক্ষ এবং কম খরচে কাজ করতে সক্ষম। তার ভাষ্য অনুযায়ী, Sol মডেলটি কোডিংয়ের ক্ষেত্রে আগের তুলনায় প্রায় ৫৪ শতাংশ কম টোকেন ব্যবহার করে একই ধরনের কাজ সম্পন্ন করতে পারে।

কোম্পানিটি জিপিটি-৫.৬-কে তাদের এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা সক্ষমতাসম্পন্ন মডেল হিসেবে দাবি করেছে। এতে থ্রেট মডেলিং, কোড রিভিউ, প্যাচিং এবং ব্লু টিমিংয়ের মতো নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা সম্ভাব্য দুর্বলতা শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করবে।

এছাড়া ওপেনএআই ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ নামে একটি নতুন কর্মক্ষেত্রভিত্তিক টুল চালু করেছে। ওয়েব, ডেস্কটপ ও মোবাইলে ব্যবহারযোগ্য এই প্ল্যাটফর্মটি নথি তৈরি, স্প্রেডশিট, প্রেজেন্টেশনসহ অফিসের বিভিন্ন দৈনন্দিন কাজে সহায়তা করবে।

প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ওপেনএআই নতুন মডেলগুলোর পারফরম্যান্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মডেলের তুলনাও তুলে ধরেছে। কোম্পানির দাবি, Sol তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত কোডিং মডেল এবং এটি গতি, খরচ ও দক্ষতার দিক থেকে প্রতিদ্বন্দ্বী কয়েকটি মডেলের চেয়ে ভালো ফল দিয়েছে।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ এখন চ্যাটজিপিটি, কোডেক্স এবং ওপেনএআই এপিআই-এ ব্যবহার করা যাচ্ছে।

প্রতি ১০ লাখ টোকেনের মূল্য:

  • Sol: ইনপুট ৫ ডলার, আউটপুট ৩০ ডলার
  • Terra: ইনপুট ২.৫০ ডলার, আউটপুট ১৫ ডলার
  • Luna: ইনপুট ১ ডলার, আউটপুট ৬ ডলার
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
ইউরোপের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে এএসএমএল

ইউরোপের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে এএসএমএল

১০ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে ফেসবুকে প্রযুক্তিগত বিভ্রাট

বিশ্বজুড়ে ফেসবুকে প্রযুক্তিগত বিভ্রাট

১ দিন আগে
বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ

বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ

১ সপ্তাহ আগে
ট্রেড সিক্রেট চুরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা

ট্রেড সিক্রেট চুরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা

১ সপ্তাহ আগে
হ্যাকিং ঝুঁকি কমাতে ফেসবুকে চালু করুন এই নিরাপত্তা ফিচার

হ্যাকিং ঝুঁকি কমাতে ফেসবুকে চালু করুন এই নিরাপত্তা ফিচার

২ সপ্তাহ আগে
এআই কি চাকরি কেড়ে নিচ্ছে? যা বলছে গবেষণা

এআই কি চাকরি কেড়ে নিচ্ছে? যা বলছে গবেষণা

২ সপ্তাহ আগে