সর্বশেষ
প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল, ব্ল্যাকমেইলের অভিযোগ সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ? সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত ১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে মশা নিধনে ব্যবহৃত প্রচলিত অনেক রাসায়নিক কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। তাই দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা এবং কার্যকর হলে তা বাস্তব প্রয়োগে নিয়ে আসতে হবে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে নতুন প্রযুক্তির কথা তুলে ধরা হচ্ছে, তা সম্ভাবনাময়। এ ধরনের উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে এবং বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তারের মৌসুম চলছে। এ সময় মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শুধু পূর্ণবয়স্ক মশা নিধন নয়, বরং উৎস পর্যায়ে লার্ভা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তিগুলোর পরীক্ষামূলক প্রয়োগের সুযোগ সৃষ্টি করা গেলে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ উদ্যোগ মশা নিয়ন্ত্রণে ইতিবাচক ফল দিতে পারে। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশীয় প্রযুক্তির বিকাশও ত্বরান্বিত হবে।

তিনি সিটি করপোরেশনগুলোকে গবেষক, উদ্ভাবক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ও টেকসই মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩৯.৬৬০৫৭৮ সেকেন্ড আগে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

৩ ঘণ্টা আগে
আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত

৩ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

১৭ ঘণ্টা আগে
চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৭ ঘণ্টা আগে