সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর
মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করছেন এলাকাবাসী। শনিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামে। ছবি ও তথ্য: এম এস রহমান, পাবনা।
পাবনার চাটমোহর উপজেলায় মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের প্রতিবাদ ও মাদকবিরোধী অবস্থান তুলে ধরতে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার চরপাড়া বটতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। তারা মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান জানিয়ে গণস্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান, বিএনপি কর্মী হেলাল উদ্দিন, শুকুর আলী, মোরশেদা খাতুন ও জমেলা খাতুনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হলেও কিছু মাদক ব্যবসায়ী রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, আশরাফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও তার পক্ষ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। এতে বিএনপি নেতা ভিপি সেলিম রেজার সহযোগিতার অভিযোগও তোলেন তারা।

তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মাদকবিরোধী অবস্থান নেওয়া কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অথচ গত ৩ জুলাই অভিযুক্ত আশরাফুলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসী প্রশাসনের কাছে হয়রানি বন্ধের দাবি জানিয়ে বিএনপি নেতা সেলিম রেজার বিরুদ্ধে দলীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে ভিপি সেলিম রেজার বক্তব্য জানতে রোববার (৫ জুলাই) বিকেলে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া সাংবাদিক পরিচয় দিয়ে পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামকে মাদক ব্যবসা বন্ধের জন্য মৌখিকভাবে সতর্ক করেন এলাকাবাসী। পরদিন তিনি কয়েকজনের বিরুদ্ধে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। ওই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, ১৭ জুন স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ২০ জুন অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।

তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ভিপি সেলিম রেজার বক্তব্য পাওয়া না যাওয়ায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১ দিন আগে
বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

১ দিন আগে
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

২ দিন আগে
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২ দিন আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

৪ দিন আগে