সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত? একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজা তেহরানে সম্পন্ন হয়েছে। সাত দিনব্যাপী শোক ও দাফন কর্মসূচির তৃতীয় দিনে রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এবং জানাজা আয়োজক কমিটির প্রধান হাসান হাসানজাদেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা আলি খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে একই হামলায় আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি। নিরাপত্তাজনিত কারণে জানাজার আনুষ্ঠানিকতাতেও তিনি অংশ নেননি বলে জানানো হয়েছে।

জানাজা উপলক্ষে রোববার ইরানজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত জনসমাগমের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার থেকে তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়। বিদেশি প্রতিনিধিদের পাশাপাশি শনিবার লাখো মানুষ দ্বিতীয় দিনের শোক কর্মসূচিতে অংশ নেন। পর্যবেক্ষকদের মতে, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটিই ইরানে সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি।

সরকারি কর্মসূচি অনুযায়ী, সোমবার রাজধানীতে শোকমিছিল অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে খামেনির কফিন কোম, ইরাক এবং শেষ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। বৃহস্পতিবার সেখানে তাকে দাফন করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এই বিশাল জনসমাগমকে জাতীয় সংহতি ও প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ইরানি কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ

আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ

২১ ঘণ্টা আগে
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

২ দিন আগে
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

২ দিন আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

২ দিন আগে
দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

২ দিন আগে
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

৪ দিন আগে