সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার (২৫ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। খবর এনডিটিভি।

সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে তাদের প্রধান দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিজেপির দাবি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ, আন্দোলন ঘিরে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে।

এ ছাড়া পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংগঠনটির পাঁচ দফা প্রস্তাব বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক বৈঠকের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।

সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হবে না বলেও সরকার আশ্বাস দিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার তার পদত্যাগের ঘোষণার পর এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য দাবির বিষয়ে ইতিবাচক অবস্থানের প্রেক্ষাপটে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিজেপি।

তবে সিজেপি জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

১ দিন আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

১ দিন আগে
দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

১ দিন আগে
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২ দিন আগে
হিটলারের জন্মবাড়িতে এখন পুলিশ স্টেশন, নাৎসিবাদ ঠেকাতে অস্ট্রিয়ার নতুন উদ্যোগ

হিটলারের জন্মবাড়িতে এখন পুলিশ স্টেশন, নাৎসিবাদ ঠেকাতে অস্ট্রিয়ার নতুন উদ্যোগ

৩ দিন আগে
তিন শতকের ‘যন্তর মন্তর’: জ্যোতির্বিজ্ঞানের মানমন্দির থেকে দিল্লির প্রতিবাদের প্রতীক

তিন শতকের ‘যন্তর মন্তর’: জ্যোতির্বিজ্ঞানের মানমন্দির থেকে দিল্লির প্রতিবাদের প্রতীক

৩ দিন আগে