সর্বশেষ
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী
ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

এক সপ্তাহে ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি

এক সপ্তাহে ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের চলতি সপ্তাহের লেনদেন। এ সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা।

শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ২১৩ কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর সব প্রধান সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ২৫ দশমিক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।

লেনদেনেও ছিল উল্লেখযোগ্য গতি। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকার তুলনায় ৯৭৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

এ সময়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ, দৈনিক গড় লেনদেন বেড়েছে ৪৮২ কোটি ৩৮ লাখ টাকা বা ৫০ দশমিক ৬৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭২টির শেয়ারদর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহ ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৪০৭ দশমিক ৭৭ পয়েন্টে এবং সিএসসিএক্স ১ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৩৬ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৩ হাজার ৯৬৫ দশমিক ৬১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ১১০ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৮৬৩ দশমিক ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে সূচক বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে। চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১৭১ কোটি ২৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৩৬০ কোটি ৯২ লাখ টাকার তুলনায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টির শেয়ারদর বেড়েছে, ৮৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

১ দিন আগে
ছয় মাসে ডিএসইএক্সে প্রায় ৯০০ পয়েন্ট উল্লম্ফন, লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা

ছয় মাসে ডিএসইএক্সে প্রায় ৯০০ পয়েন্ট উল্লম্ফন, লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা

২ দিন আগে
লভ্যাংশ দেবে না ফিনিক্স ফাইন্যান্স

লভ্যাংশ দেবে না ফিনিক্স ফাইন্যান্স

৪ দিন আগে
সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল ১,৫৭৩ কোটি টাকা

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল ১,৫৭৩ কোটি টাকা

৪ দিন আগে
ইরানের দৈনন্দিন গ্রাম্য জীবন: রুটি তৈরি এবং গ্রামীণ রাতের খাবার

ইরানের দৈনন্দিন গ্রাম্য জীবন: রুটি তৈরি এবং গ্রামীণ রাতের খাবার

২৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

৩৪ মিনিট আগে