সর্বশেষ
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা

সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বাড়ল ৩০ টাকা
রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৩০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও তুলনামূলক বেশি থাকায় বাড়তি খরচে পড়ছেন ক্রেতারা। তবে ডিম ও গরুর মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে রুই মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতলা ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ির বাজারেও ঊর্ধ্বমুখী দাম লক্ষ্য করা গেছে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম ১০০ থেকে ১১০ টাকার মধ্যে রয়েছে। আর গরুর মাংস আগের মতোই প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ২০০ টাকার নিচে ভালো মাছ পাওয়া কঠিন হয়ে গেছে। চাষের মাছ কিছুটা কম দামে মিললেও সামুদ্রিক মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ডিম বিক্রেতা মাসুম জানান, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে সাদা ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১০০ টাকা এবং বাদামি ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই ডিমের দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।

ক্রেতা নাসরিন আক্তার বলেন, মাছের দাম ক্রমেই বাড়ছে। অনেক মাছই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

রায়েরবাজারের মাছ বিক্রেতা আব্দুল কাদের জানান, মাছের দাম মূলত সরবরাহের ওপর নির্ভর করে। চিংড়ির সরবরাহ কম থাকায় এর দাম বেশি। বর্ষাকালে নদীর মাছের সরবরাহ বাড়লে বাজারে দাম কিছুটা কমতে পারে।

মুরগি বিক্রেতা মো. সোহেল বলেন, ব্রয়লারের সরবরাহ কম থাকায় এ সপ্তাহে দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

১ ঘণ্টা আগে
জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

১ ঘণ্টা আগে
নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

২ ঘণ্টা আগে
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

৩ ঘণ্টা আগে
দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ

৩ ঘণ্টা আগে
জুনে ৮ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

জুনে ৮ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

১ দিন আগে