সর্বশেষ
সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

Germany Announces World Cup Squad with Neuer's Return
মানুয়াল নয়্যারকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানি। ৪০ বছর বয়সী এই গোলকিপার ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। তাঁকে শুধু দলেই ফেরানো হয়নি, কোচ ইউলিয়ান নাগলসমান তাঁকেই এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণাও দিয়েছেন।

 

আজ ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে। এক যুগ আগের সেই দলে থাকা মাটিয়াস গিন্টার আলোচনায় থাকলেও কোচ তাঁকে রাখেননি।

 

দল ঘোষণার সংবাদ সম্মেলনে নাগলসমান জানান, অবসর ভেঙে ফেরা নয়্যারই বিশ্বকাপে তাঁর প্রথম পছন্দ, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’

 
ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপ দল নিয়ে সংবাদ সম্মেলন করেন জার্মান কোচ ইউলিয়ান নাগলসমানএএফপি

গুরুত্ব ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নয়্যার অবশ্য অধিনায়কত্ব পাচ্ছেন না। জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালাও।

এ ছাড়া আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন। বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন।

 
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

৪ সপ্তাহ আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

২ মাস আগে
ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

২ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

২ মাস আগে
স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

২ ঘণ্টা আগে