সর্বশেষ
প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এসেছে নতুন গতি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল, ব্ল্যাকমেইলের অভিযোগ সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা, কত লাগবে খরচ? সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত ১৯৮ শিক্ষকের মধ্যে নিয়োগ অবৈধ ১০৫ জনের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান আজও বয়ে চলেছে সেই বিভীষিকাময় দিনের ক্ষত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার
মাথায় গুরুতর আঘাতে রক্তাক্ত হলেও লড়াই থামাননি মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। নতুন জার্সি পরে টাইব্রেকারে জয়সূচক গোল করে দলকে জেতানোর পর গ্যালারিতে গিয়ে মায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।

ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিয়োপের দুর্দান্ত হেডে সমতায় ফেরে মরক্কো।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো গুরুত্বপূর্ণ একটি শট ঠেকিয়ে দিয়ে দলের জয়ের ভিত্তি গড়ে দেন।

অতিরিক্ত সময়ের শেষদিকে মাথায় আঘাত পেয়ে কপাল ফেটে রক্তাক্ত হন ইসমাইল সাইবারি। রক্তে ভিজে যাওয়ায় তাকে জার্সি পরিবর্তন করতে হলেও মাঠ ছাড়তে হয়নি। পরে টাইব্রেকারে শেষ শটটি জালে জড়িয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন তিনি।

গোলের পর উচ্ছ্বাসে নতুন জার্সি খুলে উদযাপন করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর গ্যালারিতে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। ছেলের এমন বীরত্বপূর্ণ পারফরম্যান্সে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা। সেই আবেগঘন দৃশ্য মুহূর্তেই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইসমাইল সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গোল করে এক আসরে মরক্কোর কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষেও নিজের ধারাবাহিকতা ধরে রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারও বড় স্বপ্ন দেখছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার হিউস্টনে যৌথ আয়োজক কানাডার মুখোমুখি হবে মরক্কো।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

১ দিন আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

১ মাস আগে
ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

১ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

১ মাস আগে
নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

২ মাস আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

৫০.২৩৮৯০৫ সেকেন্ড আগে