প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিচ্ছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী ফুটবলার ও সংশ্লিষ্টদের সম্মান জানানো এবং তাদের কাছে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া পাঁচটি দলের প্রায় ১১০ জন খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা নারী ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর জেলা দল। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক টাঙ্গাইলের মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলা দল। এ ম্যাচে যে দলটি বিদায় নেবে, তাদের খেলোয়াড় ও সংশ্লিষ্টদেরও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দেওয়া হবে।

ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন জেলা থেকে আসা নারী ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। খেলাধুলার পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার পাওয়াকে তারা আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ বিষয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'যারা টাঙ্গাইলে খেলতে আসছেন এবং খেলোয়াড়দের সঙ্গে সংশ্লিষ্টরা—সবাই আমাদের অতিথি। তাদের আপ্যায়ন ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেই ভাবনা থেকেই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।'

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, 'এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে চাই। তরুণ প্রজন্ম মাঠমুখী হলে তারা মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা।'

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিবছর এই অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোরী ফুটবলার খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

এবারের চূড়ান্ত পর্বে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে রয়েছে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ এবং 'বি' গ্রুপে রয়েছে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী।

গত ৭ আগস্ট টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় ফাইনাল রাউন্ডের ভেন্যু হিসেবে টাঙ্গাইলকে নির্বাচিত করায় বাফুফেকে ধন্যবাদ জানান।

আগামী সোমবার (১৭ আগস্ট) একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালকে ঘিরে টাঙ্গাইলজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ মাস আগে
শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা

১ মাস আগে
দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

২ মাস আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কখন, কোথায় দেখবেন?

৩ মাস আগে
ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ঈদের আনন্দের মধ্যেই হ্যাট্রিক সাফ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

৩ মাস আগে
অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

৩ মাস আগে