সর্বশেষ
ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের
যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, অনন্যা ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের মিডিয়া উইংয়ের ভেরিফায়েড পেজ থেকেও এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়।

পোস্টে দাবি করা হয়, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত এক নারীর বিরুদ্ধে সামাজিকভাবে উসকানি দেওয়া হচ্ছে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ইন্ধনে তার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে অনন্যার চিকিৎসাসংক্রান্ত কিছু নথিও পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে এসব নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার সকালে নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ওই ঘটনায় রেক্সনার মাথায় আঘাত লাগে।

ঘটনার পর সকাল ১০টার দিকে স্থানীয়রা সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

২ ঘণ্টা আগে
সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি
সাঁথিয়ার মসজিদে হট্টগোল

সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

৪ ঘণ্টা আগে
শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

১ দিন আগে
‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

১ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

১ দিন আগে
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি

২ দিন আগে