বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা দেওয়া স্থগিত রাখার মার্কিন সরকারের সিদ্ধান্ত বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, পররাষ্ট্র দপ্তরের নেওয়া এই সিদ্ধান্ত আইনগত এখতিয়ারের সীমা অতিক্রম করেছে।