নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ছাদুঅংপাড়া এলাকায় জাফর আলম বাবুল (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ক্যায়াংঘরের সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।