ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও
ইতালিতে বসবাসরত কাগজবিহীন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। নতুন এ রায়ের ফলে শুধু অবৈধভাবে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ইমার্সিওন (স্যানাটোরিয়া) কর্মসূচির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।