সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

বিজ্ঞাপন
বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা ও পরিস্থিতির উন্নতি হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয়

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা ও পরিস্থিতির উন্নতি হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) প্রস্তুত করা এক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমানে রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো স্বাধীনভাবে মতামত প্রকাশ ও কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত ব্রিটিশ প্রতিনিধিদলের ঢাকা সফরের পর্যবেক্ষণের ভিত্তিতে সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

388 বার পড়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর অর্থনীতি

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রস্তুতির বাড়তি সময়ের জন্য সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে এবং উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

462 বার পড়া
বিজ্ঞাপন
বিজ্ঞাপন