৮৮ দিন পর ইরানে ইন্টারনেট সচল, এর মধ্যেই আবার পাল্টাপাল্টি হামলা
টানা ৮৮ দিন পর ইরানে ইন্টারনেট ফিরল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়।
গত সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন।
কিয়ান গালভানি নামের এক শিক্ষার্থী তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘টেলিগ্রামের নোটিফিকেশন দেখে জীবনে কখনো এতটা খুশি হইনি।’
ইরানি সংবাদমাধ্যম জানায়, সোমবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় সচল করার আদেশ জারি করেন।