সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে জাতীয়

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য গোপন বা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বৈবাহিক তথ্য গোপন, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং উত্তরাধিকার ও পেনশনসংক্রান্ত জটিলতার মতো বিভিন্ন ঘটনা সামনে আসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যভান্ডার সংযুক্ত করা হবে।

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল আইন-বিচার

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

বিএনপি নেতা আসলাম চৌধুরী ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হলে আইনগত যোগ্যতা অর্জনের শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির