জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মরহুমের রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষতার কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।