সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

নজরুল বর্ষের কর্মসূচি জনমুখী করার প্রত্যয়: শিল্পকলা একাডেমিতে জমকালো 'শিল্পী সম্মেলন' ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয়

নজরুল বর্ষের কর্মসূচি জনমুখী করার প্রত্যয়: শিল্পকলা একাডেমিতে জমকালো 'শিল্পী সম্মেলন' ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে সাম্যের কবি, দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এবং ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ দেশব্যাপী নানা আঙ্গিকে উদযাপনের লক্ষ্যে আজ এক বিশেষ ‘শিল্পী সম্মেলন’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ১২ জুলাই ২০২৬, রবিবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।