গঠনতন্ত্রে ১৪ সংশোধনী আনছে জামায়াতে ইসলামী
দীর্ঘ সাত বছর পর দলীয় গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে আরও আধুনিক, কার্যকর ও জবাবদিহিমূলক করতে প্রায় ১৪টি সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে দলটি।