শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের করা আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।