ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমেছে, বন্যা এলাকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য মন্ত্রণালয়
দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।