যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে দেশটিতে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলার ফি আরোপের প্রস্তাব বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।