চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া চিনিতেও মিলেছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা চিনির ৯৫ শতাংশ নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করেছেন গবেষকরা।