মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে ভেজাল খাবার বন্ধে কঠোর নির্দেশ
মাদ্রাসার ক্যান্টিন ও আশপাশের দোকানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে দেশের সব সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় ১১ দফা জরুরি নির্দেশনা বাস্তবায়নের জন্য সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।