এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য গোপন বা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বৈবাহিক তথ্য গোপন, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং উত্তরাধিকার ও পেনশনসংক্রান্ত জটিলতার মতো বিভিন্ন ঘটনা সামনে আসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যভান্ডার সংযুক্ত করা হবে।
95 বার পড়া