ব্রিজের নিচে বসে গল্প, ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেছে। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।