সর্বশেষ
হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

পদ্মা নদীতে নৌকা নিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবারে আহাজারি

Lamentations in the family of a businessman shot on a boat in the Padma River
বাড়িতে এসে গুলি করে স্বপন ব্যাপারীকে তুলে নিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে নৌকা নিয়ে পদ্মা নদীতে স্বজনেরা লাশ খুঁজে বেড়াচ্ছেন। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ বলছে, লাশ যেহেতু পাওয়া যায়নি, সে জন্য আপাতত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বাদীর বর্ণনা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। লাশ পাওয়া গেলে মামলাটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের কালীদাসখালী গ্রামের সিদ্দিক ব্যাপারী ছেলে স্বপন ব্যাপারীকে গত সোমবার দিবাগত রাত

বাড়িতে এসে গুলি করে স্বপন ব্যাপারীকে তুলে নিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে নৌকা নিয়ে পদ্মা নদীতে স্বজনেরা লাশ খুঁজে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ বলছে, লাশ যেহেতু পাওয়া যায়নি, সে জন্য আপাতত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বাদীর বর্ণনা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। লাশ পাওয়া গেলে মামলাটা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের কালীদাসখালী গ্রামের সিদ্দিক ব্যাপারী ছেলে স্বপন ব্যাপারীকে গত সোমবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে বাড়ির সামনে এসে একদল লোক গুলি করে। পরে তারা তাঁকে নৌকায় তুলে নিয়ে চলে যায়। ওই ব্যক্তিরা দুটি নৌকা নিয়ে এসেছিল।

পুলিশ লাশ না পাওয়া পর্যন্ত তাঁকে মৃত বলে ঘোষণা করেনি। তবে তাঁর পরিবারের দাবি, স্বপন ব্যাপারী আর বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এত রক্তক্ষরণের পর মানুষ বেঁচে থাকতে পারে না।

 

সিদ্দিক ব্যাপারীর বাড়ির সঙ্গেই পদ্মা নদী। স্বপন সম্প্রতি বাবার বাড়ি থেকে কয়েক গজ দূরে আলাদা বাড়ি করেছেন। তাঁর একটি মুদিদোকান আছে। বাড়ির পাশে নদীতে বালু তোলার ৩৩টি ড্রেজার ছিল। স্বপনের দোকান থেকে ড্রেজারের লোকেরা তেল কিনতেন। স্বপন ব্যাপারীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে নবম শ্রেণিতে পড়ে আর মেয়ের বিয়ে দিয়েছেন।

স্বপনের মা রোকেয়া বেগম বলেন, সোমবার রাতে তাঁর ছেলে এসে গরমের কারণে তাঁদের বাড়ির সামনে বাতাসে বসেছিলেন। তখন বাড়ির সামনে ড্রেজারের বালু তোলার ৪-৫ জন লোক এসে বসে। কিছুক্ষণ পরই দুটি নৌকা এসে ভেড়ে। নৌকায় থাকা ব্যক্তিরা তাঁর ছেলের কাছে জানতে চায়, ‘তুই এখানে কেন?’ তাঁর ছেলে জবাব দেন, ‘এটা আমার বাড়ি।’ তিনবার তিনি জবাব দেন, ‘এটা আমার বাড়ি।’ চারবারের বেলায় তাঁর ছেলে বলেন, ‘এটা আমার বাপের বাড়ি।’ বলার সঙ্গে সঙ্গে তারা গুলি চালায়।

স্বপন ব্যাপারীর মা রোকেয়া বেগম বলেন, এ কথা শুনে তিনি ঘরের জানালা খোলেন। জানালার পাশে ৬ জন দাঁড়িয়েছিল। তারা হুমকি দিয়ে বলেছিল, ‘জানালা বন্ধ কর, না হলে তোরে গুলি করব। না হলে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব।’

 

এ ঘটনায় মঙ্গলবার সিদ্দিক ব্যাপারী বাঘা থানায় কোনো আসামির নাম উল্লেখ না করে একটি মামলা করেন। এ মামলায় আজ বুধবার বেলা দুইটা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি।

এদিকে ছেলের কোনো সন্ধান না পেয়ে সিদ্দিক ব্যাপারী পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে ছেলের লাশ খুঁজে বেড়াচ্ছেন। তাঁরা দেখছেন, ২৪ ঘণ্টা পার হয়ে গেছে, কোথাও লাশ ভেসে উঠেছে কি না।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম

৫৬ মিনিট আগে
স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

২৩ ঘণ্টা আগে
পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল

১ দিন আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

৩ দিন আগে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

৩ দিন আগে