প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড ● আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন ● সবুজবাগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত ● বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম ● জুলাই সনদ বাস্তবায়নসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের মজলিসে শূরায় ● বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ ● ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী ● মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক ● পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ●

মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক

বিজ্ঞাপন
মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক
তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তিনি স্পষ্ট করেছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে এবং এই সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ জড়িত নেই।

সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন বলে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাওলানা সালমান বিজনুরি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং দ্বীনের ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে এই মুহাদ্দিস বলেন, এ সমালোচনার পেছনে তার প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই। অর্থনৈতিক সম্পদ কিংবা তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। বরং মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তার পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়; কোনো ব্যক্তি ঘনিষ্ঠজন হওয়ায় তার ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।

তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ছিল, যার জবাবে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছিলেন। এ ছাড়া অতীতে মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো মনীষীরাও তাবলিগি কাজের সংশোধনের চেষ্টা করেছেন, যার বিস্তারিত তথ্য ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকায় পাওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে মন্তব্য করে মাওলানা সালমান বিজনুরি বলেন, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তার দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান এবং প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব তারই।

মাওলানা সাদের উদ্দেশে তিনি বলেন, কেবল ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। কারণ, তার কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।

বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বদলে ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানিয়ে মাওলানা সালমান বিজনুরি বলেন, তাদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। দারুল উলুম দেওবন্দের মূল দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী

বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী

২ দিন আগে
ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন আজহারি

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন আজহারি

২ দিন আগে
৮ বিভাগে মাহফিল করার ঘোষণা আজহারীর

৮ বিভাগে মাহফিল করার ঘোষণা আজহারীর

২ দিন আগে
মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের

মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের

৫ দিন আগে
ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?

ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?

৫ দিন আগে
হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

৬ দিন আগে