প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

বিজ্ঞাপন
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে বলেন, ঐক্য প্রক্রিয়ার জন্য সংস্কারকে এজেন্ডা হিসেবে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়েও বৈঠকে কথা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নাহিদ ইসলাম বলেন, দেশে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে সরাসরি ভারতের সংযোগ রয়েছে। এদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে, জায়গা-জমি দখলও হয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ ও দেশে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর নির্ভর করছে; কার্যকর উদ্যোগ নিলেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা যাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

৮ ঘণ্টা আগে
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১২ ঘণ্টা আগে
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

১ দিন আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

১ দিন আগে
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

১ দিন আগে
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

১ দিন আগে