শনিবার (২১ নভেম্বর) বিকেলে কলেজটি পরিদর্শনে যান তিনি। দুপুরে সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান প্রতিমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে এই মেডিকেল কলেজটির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময় সভায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী আসন সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে ধাপে ধাপে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।
আর্মি মেডিকেল কলেজে যাওয়ার আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ সোহরাব হোসাইন, আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো আবুল কালাম আজাদ, এবং বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল করিমসহ সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বগুড়া আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-21T19:11:23+06:00
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রীর
যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর
আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

