প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ● হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক ● আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রীর ● বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন প্রতিমন্ত্রীর ● যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী ● জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর ● প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা ● আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম ● গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই: হেফাজত ●

প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ. লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

বিজ্ঞাপন
প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ. লীগকে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ এবং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’
সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে আপনারা লক্ষ করেছেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তারা ভেবেছে, শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। তাদের উদ্দেশে বলতে চাই—এসব করে কোনো লাভ হবে না।’
মীর শাহে আলম আরও বলেন, সারা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল, আজ জাতির সামনে তা আবারও প্রমাণিত হলো।
সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে দিয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাস হচ্ছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে।
বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের ও দেশের স্বাধীনতার পক্ষে থেকে কাজ করে যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় শিবিরের সাবেক নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

অস্ট্রেলিয়ায় শিবিরের সাবেক নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

৮ ঘণ্টা আগে
গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার

১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

১০ ঘণ্টা আগে
স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী

স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী

১২ ঘণ্টা আগে
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়: হামিদুর রহমান আযাদ

১ দিন আগে